রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মোবাইল চুরির অপবাদে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মোবাইল চুরির অপবাদে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঢাকা প্রেস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল চুরির অপবাদে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত হেবজু মিয়া (৬০)কে প্রতিবেশী শাহ আলম ও তার স্ত্রী রেখা বেগম মারধর করে। মোবাইল চুরির সন্দেহে এই হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে হেবজু মিয়ার মৃত্যু হয়।
 

আখাউড়া থানার ওসি সুহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।