বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শপথ নিতে সংসদে এনসিপির নুসরাত তাবাসসুম

শপথ নিতে সংসদে এনসিপির নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণের লক্ষ্যে জাতীয় সংসদে প্রবেশ করেছেন জামায়াত জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

 

বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কার্যালয়ে নুসরাত তাবাসসুমকে শপথবাক্য পাঠ করানো হবে।

 

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। তবে নির্ধারিত সময় পেরিয়ে বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তা গ্রহণ করেনি।

 

পরবর্তীতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশনা অনুযায়ী ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে এবং গেজেট প্রকাশ করে।