বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিবি পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

ডিবি পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবুল হোসেন চৌধুরীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গ্রিন রোডের নিউলাইফ হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী জানান, আজ বিকেল ৫টায় রাজধানীর নিউলাইফ হাসপাতালের ছাত্রদল নেতা শোয়েবকে দেখতে যান আবুল হোসেন চৌধুরী। এ সময় ডিবি পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাকে আটকের ব্যাপারে ডিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।