সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি লায়ন সালাহউদ্দিন

রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি লায়ন সালাহউদ্দিন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: 

 

 

চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুলের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা লায়ন এ.কে.এম সালাহউদ্দিন এমজেএফ। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তাকে এই পদে অনুমোদন দেওয়া হয়।

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস স্মারকে (স্মারক নম্বর: চশিবো/বিদ্যাঃ/চট্ট:মহা: (ডবল)/৬৭৯/৯৬/(অংশ-১)/১২০৯ (২), তারিখ: ১৬ জুলাই ২০২৬) চার সদস্যের এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত এডহক কমিটির সদস্যবৃন্দ:

  • সভাপতি: লায়ন এ.কে.এম সালাহউদ্দিন এমজেএফ

  • শিক্ষক প্রতিনিধি: মঈনুদ্দিন মোহাম্মদ নুরুল ইসলাম

  • অভিভাবক প্রতিনিধি: শারমিন সুলতানা

  • সদস্য সচিব: প্রধান শিক্ষক (পদাধিকারবলে)

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, 'প্রবিধানমালা-২০২৪'-এর ৬৫(২) প্রবিধান অনুসারে এই এডহক কমিটি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে।

 

নবনির্বাচিত সভাপতি লায়ন এ.কে.এম সালাহউদ্দিন এমজেএফ জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে মেনে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বজায় রাখতে নতুন কমিটি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

উল্লেখ্য, লায়ন সালাহউদ্দিন বিগত মেয়াদেও অত্যন্ত দক্ষতার সাথে এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।