সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেট্রোরেলের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ

মেট্রোরেলের  লিখিত ও ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ

মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) প্রকল্পের তিনটি পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্টোর কিপার ও হিসাবরক্ষক পদের ব্যবহারিক পরীক্ষা ২৩ জুন সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে।


এই তিন পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৪ জুন সকাল ও দুপুরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে।


কোনো প্রার্থী ২১ জুনের মধ্যে ডাকযোগে প্রবেশপত্র না পেলে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) অফিসে যোগাযোগ করতে হবে।

প্রবেশপত্র না পেলে ২২ জুন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে হবে। রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে (লেভেল ১১) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।