মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে ৩ নম্বরে

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে ৩ নম্বরে

আজ বৃহস্পতিবার সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ২৪৩। বাতাসের মান সূচকে এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

এই স্কোর নিয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বায়ু দূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে ঢাকা অবস্থান করে নিয়েছে তৃতীয় স্থানে।

গতকাল বুধবার সকালে ২৯৭ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর ছিল ঢাকার বাতাস। গতকালের মতো আজও দূষণের শীর্ষে আছে বসনিয়া-হার্জেগোভিনার রাজধানী সারাজেভো। এই নগরীর স্কোর ৪১৭।

বায়ু দূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২ দশমিক ৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩৮ গুণের বেশি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১-১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় সবচেয়ে ঝুঁকিতে থাকেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা।

স্কোর ১৫১-২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১-৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।