সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ভায়ালক্ষীপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ভায়ালক্ষীপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-


 

নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে রাজশাহীর চারঘাট উপজেলার ৬ নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ভায়ালক্ষীপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত


 

শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে ডাকরা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, বিএনপি নেতা শহিদুজ্জামান লেলিন, যুবদলের সাবেক সভাপতি আহসান হাবীব (কাজিম), ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাত্তার, সাংগঠনিক সম্পাদক বাবলু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, আঃ মালেক, আসাদুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।
 

প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নই নতুন বাংলাদেশ গড়ার পথ খুলে দেবে।” তিনি আরও আহ্বান জানান, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”