বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বোমা উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বোমা উদ্ধার 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে সীমান্তে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চকপাড়া বিওপি’র সদস্যরা টহল দেওয়ার সময় এসব  বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে।


বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন সদরে এক সংবাদ সম্মেলন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক,  লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানান। 


তিনি বলেন,  ২৪ এপ্রিল  আনুমানিক দুপুর ২টার  সময় ৫৯ বিজিবি'র অধীনস্থ চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকার অজ্ঞাত স্থান দিয়ে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদি সীমান্ত এলাকা ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী শহর অভিমুখে পরিবহন হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চকপাড়া বিওপির, সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রম ও টহল তৎপরতা বৃদ্ধি করে। সেই প্রেক্ষাপটে চকপাড়া বিওপি'র নায়েক মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনাকালে গাড়ীর জন্য অপেক্ষারত ০২জন ব্যক্তি বিজিবি টহল দলকে দেখামাত্রই তাদের নিকটে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। অতঃপর বিজিবি'র টহল দল ক্যারেট দুটি তল্লাশী করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯ টি ককটেল এবং কাচের বোতল দিয়ে তৈরি করা ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত দ্রব্যাদি'র বিষয়ে জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হবে।


তিনি আরও বলেন, সীমান্তে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জাতীয় দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দেশের সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে সীমান্ত এলাকায় বিজিবি'র অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। ভবিষ্যতে সীমান্ত এলাকা ব্যবহার করে যাতে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যাদি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং দুষ্কৃতকারীরা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে বিজিবি সর্বদা সীমান্তে সজাগ থাকবে বিজিবি ।