মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। করোনায় মারা গেছে ২ হাজারেরও বেশি লোক, যা একই সময়ে কমেছে ৪৮ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে এ কথা বলা হয়েছে। 

বিশ্বের ১০৩টি দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনো বড় ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া টিকার বুস্টার ডোজ দেওয়ার কথাও বলেছে। 


উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় (১২ লাখ ৮৬ হাজার ২৮ জন), এরপর অস্ট্রেলিয়া (২২ হাজার ৮৩৬ জন), যুক্তরাজ্য (২১ হাজার ৮৬৬), ইতালি (১৯ হাজার ৭৭৭) এবং সিঙ্গাপুরের অবস্থান (১৮ হাজার ১২৫) জন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল। সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কোভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।