রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৬:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

স্বচ্ছতা ও জবাবদিহিতা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন লক্ষ্য

স্বচ্ছতা ও জবাবদিহিতা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন লক্ষ্য

ঢাকা প্রেস নিউজ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার প্রচেষ্টা জরুরি: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা


 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
 

সোমবার (১৯ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, "বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্বিক কাজের প্রক্রিয়ায় আরও দ্রুততা আনতে হবে। এই লক্ষ্য অর্জনের জন্য সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
 

উপদেষ্টা আরও বলেন, "পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই খাতের উন্নতি সম্ভব।"
 

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সভাপতিত্ব করেন। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম, অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, অতি. সচিব সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রি. জেনারেল মো. জিয়াউল হক, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আনওয়ার হোসেন, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।