সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পলাশবাড়িতে চাচার ছুরির আঘাতে ভাতিজি নিহত

পলাশবাড়িতে চাচার ছুরির আঘাতে ভাতিজি  নিহত

সিরাজুল ইসলাম রতন (পলাশবাড়ী প্রতিনিধি):-


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পাপিয়া বেগম (৪০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তারই চাচা দুলা মিয়ার (৫০) বিরুদ্ধে।

পলাশবাড়িতে চাচার ছুরির আঘাতে ভাতিজি  নিহত

শনিবার (১৮ মে) সকালের দিকে উপজেলার ৮ নং মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিতহ পাপিয়া ওই গ্রামের নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী। হত্যাকারী দুলা মিয়া বিরামেরভিটা গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে।

 

স্থানীয় সুত্রে জানা যায়,সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপণ করতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দুলা মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করে। এতে ওই নারী গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্বজনরা আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয়।

 

এ বিষয়ে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার বলেন, আমরা এ ঘটনায় পারভিন বেগম নামের একজনকে গ্রেফতার করেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।