মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি: তথ্যমন্ত্রী

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির রুটিন সিদ্ধান্তের আওতার বাইরে রেখেছে সরকার।

 

 

তিনি বলেন, দেশের শতকরা ৬৫ ভাগ সাধারণ ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে এই মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। এর আগে তারা বিইআরসির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের আওতায় ছিল।

 

আজ (শনিবার) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

 

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি এবং মূল্য সমন্বয়ের কারণ ও প্রেক্ষাপট তুলে ধরেন। এ সময় তথ্য অধিদফতরের উপ প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

জাহেদ উর রহমান বলেন, ‘সরকার পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়িয়েছে। ডিজেলের দাম বাড়ায়নি। গত ৩ জুন কমিশনের জারিকৃত আদেশ—অর্থাৎ অন্তর্ভুক্ত আবাসিক লাইফলাইন, যারা শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন এবং প্রথম ধাপ যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আবেদন করে।’

 

তিনি আরও বলেন, ‘এই ক্ষেত্রে এই দুটো জায়গায়, তার মানে শূন্য থেকে সর্বোচ্চ ৭৫, মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। ৫০-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্যস্তর, আর যারা ৭৫-এ যান তাদের জন্য আরেকটা মূল্যস্তর। আমরা বলতে পারি খুবই কম মূল্যে এই বিদ্যুৎ দেয়া হয়। ৫০ পর্যন্ত যারা আছেন, তাদেরকে আমরা লাইফলাইন গ্রাহকই বলি। যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো ফ্যান, দুটো লাইট এরকম ব্যবহার করেন। খুবই নমিনাল তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। এই গ্রাহকের সংখ্যা হচ্ছে ৬৫%। এটা মাথায় রাখতে হবে।

 

‘তাহলে বাংলাদেশের ৬৫% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে, সেটা তারা দেবেন না। আমরা এই কারণে বলতে পারি যে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো আছে তাদের পাশে সরকার দাঁড়িয়েছে’— বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।