শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

দেবিদ্বারে ২০০ পরিবারের মাঝে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

দেবিদ্বারে ২০০ পরিবারের মাঝে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ত্রাণ বিতরণ করা হয়।  ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন উইং প্রধান ড. মো. কামাল উদ্দিন জসীম। 
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান মাহাবুব মোর্শেদ সিনিয়র , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মনিরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ। 
প্রধান অতিথি মাহাবুব মোর্শেদ বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার সেবায় করছে। এখনও করে যাচ্ছে।

 

গত ১৬ বছর রাষ্ট্রীয় একটি চক্র ইসলামী ব্যাংকের মাথার ওপর বসেছিল। আলহামদুলিল্লাহ গত ৫ আগষ্ট  স্বৈরাচারী সরকারের পতনের পর ইসলামী ব্যাংক আগের মত স্বাধীনভাবে কাজ শুরু করেছে। ইসলামী ব্যাংক আমার ব্যাংক, সবার ব্যাংক। আপনারা আগে যেভাবে আমাদের সার্পোট দিয়েছেন এখনও সেভাবে সার্পোট দিবেন সে আশা করছি।


তিনি আরও বলেন, দেশের এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী তাদের দুই দিনের বেতনের অংশ মোট ৫কোটি ৪০ লক্ষ টাকা ইসলামী ব্যাংকের নিজস্ব ত্রাণ তহবিলে দিয়েছেন। এছাড়াও ইসলামী ব্যাংক মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আরও ১০ কোটি টাকা অনুদান দিয়েছে। আমরা সবাই মিলে মিশে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এ সময় উপস্থিত ছিলেন, সমাজকর্মী মো. শরীফুল ইসলাম সরকার, মো. আবদুল আলিম জমাদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আযাদসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।