সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫৩:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

র‌্যাবের অভিযানে কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ আটক ১

র‌্যাবের অভিযানে কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ আটক ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

রংপুর র‌্যাব - ১৩ এর অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়িতে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৮ মে) সকাল আনুমানিক ৬.২০ মিনিট সময়ে ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন বালারহাট ফুলবাড়ী রোডস্থ বারাইটারী নাওডাঙ্গা  এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ  শীর্ষ মাদক ব্যবসায়ী ফুলবাড়ি থানার খলিশা কোটাল গ্রামের হোসেন আলীর পুত্র মো. বাবুল মিয়া (৩২) কে গ্রেফতার করে। 

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

 

র‌্যাব - ১৩ অধিনায়ক কামরুল হাসান  জানান, মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী তৎপরতার অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর, রংপুর এই উল্লেখযোগ্য সফল অপারেশন করে।