মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব প্রকাশ করা হবে: আসিফ নজরুল

৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব প্রকাশ করা হবে: আসিফ নজরুল

ঢাকা প্রেস নিউজ

 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি ছয়টি প্রধান সংস্কার কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই দিন থেকে জাতীয় ঐক্যমত কমিশন কাজ শুরু করবে। কমিশনগুলোর প্রতিবেদন জুলাই মাসের অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং ঐক্যমত কমিশন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবে।
 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত একটি ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এবং সহকারী প্রেস সচিব সুচিশ্মিতা তিথি উপস্থিত ছিলেন।
 

ড. আসিফ নজরুল জানান, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান ছয়টি কমিশনের প্রধানরা জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
 

তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারির পর কমিশনগুলোর প্রতিবেদন সব রাজনৈতিক দল ও জুলাই মাসের অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন তাদের কাছে পাঠানো হবে। তিনি আশা করছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন।
 

সংবিধান পুনর্লিখন নিয়ে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, "সংবিধান বাতিল বা সংশোধনীর ব্যাপারে কোনো আলোচনা হয়নি। সংবিধান সংশোধন বা পরিবর্তন সম্পর্কিত পদ্ধতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসাথে হলে, গণপরিষদের মাধ্যমে সংশোধনের প্রস্তাব অনুমোদিত হতে পারে, তবে এই বিষয়ে আলোচনা রাজনৈতিক দলের সঙ্গে হবে।"