মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নতুন কারা অধিদপ্তরের লোগো: নৌকা বাদ দিয়ে যুক্ত হলো চাবি ও ব্যাটন

নতুন কারা অধিদপ্তরের লোগো: নৌকা বাদ দিয়ে যুক্ত হলো চাবি ও ব্যাটন

ঢাকা প্রেস নিউজ

 

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে পূর্বের নৌকা প্রতীকটি বাদ দিয়ে তার জায়গায় যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন।
 

আজ রোববার দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পুরনো লোগোটি পরিবর্তন করে নতুন লোগো ব্যবহারের নির্দেশনা জারি করেছে, যা এখন থেকে কার্যকর হবে।
 

পুরনো লোগোতে শাপলা ফুল, দুই পাশের পাট পাতা, মাঝখানে পালতোলা নৌকা এবং নিচে "বি ডি জে" লেখা ছিল।
 

নতুন লোগোতে পালতোলা নৌকা প্রতীকটি বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন যুক্ত করা হয়েছে।