সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দ্বৈত নাগরিকত্ব ইস্যু: বিএনপি প্রার্থীর রিট খারিজ, নির্বাচন অনিশ্চিত

দ্বৈত নাগরিকত্ব ইস্যু: বিএনপি প্রার্থীর রিট খারিজ, নির্বাচন অনিশ্চিত

দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন তিনি।
 

বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের পর আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন তার আইনজীবী।
 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।
 

এর আগে, গত ২০ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসন (লালমাই-নাঙ্গলকোট) থেকে মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন।
 

উল্লেখ্য, তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। এর প্রেক্ষিতে ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন কমিশন আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।