মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি ৭ দিনের রিমান্ডে

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনটি পৃথক হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতি ৭ দিনের রিমান্ডে আছেন।
 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে সদর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত মতিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুইটি হত্যা মামলায় ১৪ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে হাজির করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সদর ও সিদ্ধিরগঞ্জের তিনটি পৃথক মামলায় মতিউর রহমান মতি ৭ দিনের রিমান্ডে রয়েছেন।
 

এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিমাইকাশারি এলাকায় স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা মামলায় স্বামী নুরুল আলম সবুজের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
 

নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ১৪ মে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত স্বামী সবুজ তার স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।