সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্রহ্মপুত্রের দুর্গম চরে এক্স নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্য বিতরণ

ব্রহ্মপুত্রের দুর্গম চরে এক্স নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্য বিতরণ

মোঃ ওসমান গনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 

 

ব্রহ্মপুত্র নদ তীরবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ ও ‘রিজুভা ওয়েলনেস’। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ চরে দিনব্যাপী ভাসমান চিকিৎসা ক্যাম্প স্থাপন ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।

 

ব্রহ্মপুত্র নদের ওপর বিশেষভাবে পরিচালিত এই ভাসমান ক্যাম্পে চরাঞ্চলের শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া চরাঞ্চলের নারীদের মাঝে স্যানিটারি সামগ্রী এবং দুর্গম এলাকার দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয় শুকনো খাদ্যসামগ্রী।

 

চিকিৎসা কেন্দ্রে সেবা নিতে আসা একাধিক বাসিন্দা জানান, নদীভাঙন, বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে জীবনযাপন করলেও তারা দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা বিশেষ করে মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। দুর্গম এই অঞ্চলে ভাসমান ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

 

সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলবাসীর পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) চিলমারী উপজেলার চর অষ্টমীতেও একই ধরনের ভাসমান চিকিৎসা ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

উক্ত মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন:

  • ডা. শাকিল আরিফ চৌধুরী, নির্বাহী সভাপতি, এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন

  • ডা. দলিলুর রহমান, সাধারণ সম্পাদক, এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন

  • আসিফুর রহমান, ট্রেজারার, এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন

  • ডা. তাশিকুল ইসলাম, চেয়ারম্যান, রংপুর জেনারেল হাসপাতাল

  • মেজর আবদুল্লাহ সায়মন

  • আহমেদ সারোয়ার ভূঁইয়ান ও সায়েদুল হাসান, সিনিয়র সাংবাদিক

  • রুবাইয়্যাত রবীন ও শুভংকর, এক্স নটরডেমিয়ান সদস্য

  • সাইফুল ইসলাম, স্থানীয় সংগঠকসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।