রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৯:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহিদদের স্মরণে এবং সম্প্রীতির বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা।

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

 

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে জেলার বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। 

 

শিক্ষার্থীরা শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে সমবেত কণ্ঠে তারা জাতীয় সংগীত গান। এরপর প্রত্যেকেই মোমবাতি প্রজ্বলন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহত ও নির্যাতিত শিক্ষার্থীরা। 

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন — ছবি ২

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের প্রধান সমন্বয়ক অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছিলাম তা পরবর্তীতে স্বৈরাচার পতন আন্দোলনে রূপ নেয়। আমরা আজ সমবেতভাবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিজ্ঞা নিলাম, আমাদের এই বিজয় উল্লাসের সুযোগ নিয়ে যেন কোনো সম্প্রদায়ের প্রতি আঘাত আনতে না পারে মৌলবাদী গোষ্ঠী। সে বিষয়ে আমরা সজাগ থাকবো।’

 

আন্দোলনের আরেক সমন্বয়ক রেদওয়ান পর্ব বলেন, ‘আমাদের আন্দোলনে যেসব সহযোদ্ধারা নিহত হয়েছেন, আমরা আজ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আজ প্রতিজ্ঞা করছি, আমরা সম্প্রীতির বাংলাদেশকে কোনো কুচক্রী মহলের কাছে কলুষিত হতে দেবো না।’

 

মোমবাতি  প্রজ্বলনে অংশ নেওয়া ব্যবসায়ী রফিকুল হক বলেন, ‘ছাত্ররা গত ৫ আগস্ট স্বৈরাচার পতন করে বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা সাধারণ জনতা ছাত্রদের এ আন্দোলনকে শুরু থেকে সমর্থন করেছি। আজ সমবেতভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছি।’