রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩৯:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বন্যা পরিস্থিতিতে উন্নতির আশা: পাউবোর পূর্বাভাস

বন্যা পরিস্থিতিতে উন্নতির আশা: পাউবোর পূর্বাভাস

ঢাকা প্রেস নিউজ


পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে।

 

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এতে করে ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।
 

উত্তর-পূর্বাঞ্চল: আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হতে পারে।
 

দক্ষিণ-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল: আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মুহুরী, ফেনী, গোমতী, হালদা নদীর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে।
 

অন্যান্য নদী: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সমতলে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি কমে যাচ্ছে। আর পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। আগামী ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি সমতলে কমে যেতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত।
 

বৃষ্টিপাত কমে যাওয়ার সাথে সাথে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক থাকতে পারে।