মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৭:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানী ঢাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’ এর ২০তম আসর। মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এবং বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত এ মেলা আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে শুরু হবে এবং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
 

এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে মেলার ভিজিটরদের জন্য নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ এবং এয়ার টিকিটে বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হবে। মেলা উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
 

প্রেস কনফারেন্সে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং (ডিজিএম) এ কে এম শহিদুল ইসলাম, ফাস্টট্রিপ-এর চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক এবং মিউসুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি মাত্র ৫০ টাকা, এবং ভিজিটররা টিকেটের মাধ্যমে আয়োজিত র‍্যাফেল ড্রতে অংশগ্রহণ করে এয়ার টিকিটসহ নানা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
 

এবারের ঢাকা ট্রাভেল মার্টে অংশগ্রহণ করবে ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান এবং সংস্থা, যার মধ্যে রয়েছে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ পর্যটন খাতের অন্যান্য কোম্পানি।
 

ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ মেলা অনুষ্ঠিত হবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।