মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

হাতিয়ায় বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

ঢাকা প্রেস,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:-

 

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

বেলা ১১টায় হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শুরু হয়, যেখানে হাতিয়া ভূমিহীন পুনর্বাসন সমিতির সভাপতি মাইন উদ্দিন লেলিনসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০০ ভূমিহীন পরিবারের সদস্যরা অংশ নেন।
 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে বন্দোবস্ত দেওয়া জমির নথি এখনও বাস্তবায়ন হয়নি। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এই জমি বুঝিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন, এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত কয়েকদিন ধরে ভূমি পরিমাপের কাজ শুরু হয়। তবে কিছু গোষ্ঠী এই প্রক্রিয়া বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে।
 

বক্তারা প্রশাসনের কাছে জমি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
 

এ সময় বক্তব্য রাখেন ভূমিহীন মফিজুর রহমান, সায়েলা আক্তার, আব্দুল জলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ইউছুফসহ আরও অনেকে।
 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা "নথি যার জমি তার" লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থিত ছিলেন। সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলা এই মানববন্ধনের কারণে প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।