শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

দেওয়ানগঞ্জে পুকুর থেকে মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জে পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
জামালপুর প্রতিনিধি:-


জামালপুরের দেওয়ানগঞ্জে শনিবার (৩১ আগস্ট) একটি পুকুর থেকে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়, মৃত সেলিম মিয়া নয়াপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি, সকালে বাড়িতে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন, পরে বাড়ির পাশেই পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।