রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৮:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

আদানি পাওয়ার প্ল্যান্ট পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু

আদানি পাওয়ার প্ল্যান্ট পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু

ঢাকা প্রেস নিউজ


গত ১৩ আগস্ট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট সোমবার (২৬ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে পুনরায় চালু হয়েছে।
ফলে, প্ল্যান্টটি এখন দুটি ইউনিটের মাধ্যমে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করছে।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টায় প্রথম ইউনিট থেকে ৫১৩.৩২ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৮.৫৭ মেগাওয়াট, এবং দুপুর ১টায় প্রথম ইউনিট থেকে ৫৯৩.৩৫ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিট থেকে ৭৬৩.৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছে।
 

এক বিবৃতিতে আদানি কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির জন্য তারা দুঃখিত। তারা দ্রুত সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে এবং আশা করছে শিগগিরই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে পারবে।
 

উল্লেখ্য, দ্বিতীয় ইউনিট বন্ধ থাকার সময়ও আদানি পাওয়ার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছে।
 

এই পুনরুদ্ধারের ফলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আরও স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।