বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩২:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিদ্যুৎ সংকটের কারন সরকারের ব্যর্থতা: জোনায়েদ সাকি

বিদ্যুৎ সংকটের কারন সরকারের ব্যর্থতা: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি বলেছেন, বিশেষজ্ঞরা বিদ্যুৎ উৎপাদন বিষয়ে সরকারকে যে পরামর্শ দিয়েছিল, সরকার সে পথে চলেনি। যে কারণে আজ দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অনেক, কিন্তু সেটা চালানোর মতো সামর্থ্য সরকারের নেই।

আজ সোমবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় গোলচত্বর এলাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনসহ ১৪ দাবিতে গণতন্ত্র মঞ্চের ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোড মার্চের দ্বিতীয় দিনে এ সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।


জোনায়েদ সাকি বলেন, 'প্রধানমন্ত্রী এমন একটা ব্যবস্থা চালু করলেন যে, কয়লা কেনার পয়সা নাই, কিন্তু বসিয়ে রেখে অনেককে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। আমরা মনে করি ভুল নীতি ও লুটপাটের কারণে দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, এর দায় সরকারের।'


সাইফুল হক অভিযোগ করে বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে দিনাজপুর অভিমুখে রোড মার্চ করছি। কিন্তু এ সরকার গণতন্ত্র মঞ্চকে ভয় পেয়েছে। যে কারণে টাঙ্গাইলে আমাদের সমাবেশ করতে দেয়নি। আজকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে সমাবেশ করার কথা থাকলেও আওয়ামী লীগ ও প্রশাসনের বাধার কারণে আমরা সমাবেশ করতে পারিনি। তাই শহরের বাইরে হাটিকুমরুলে এসে আমাদের সমাবেশ করতে হচ্ছে।'

সিরাজগঞ্জ জেলা গণতন্ত্র মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু ও সিরাজগঞ্জ জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক নুর হোসেন প্রমুখ। হাটিকুমরুল মোড়ের সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতারা বগুড়ার উদ্দেশে রওনা হন।