রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:২৩:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই যুবকের প্রাণহানি

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই যুবকের প্রাণহানি

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


ব্রাহ্মণবাড়িয়া, ২৫ আগস্ট: ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডায় রোববার সকালে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহীন চৌধুরী (৪৮) ও চঞ্চল (৩৮)। উভয়ই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আখাউড়াগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়।
 

দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে আখাউড়া ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।