সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের ব্যবধানে হারাল ভারত

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের ব্যবধানে হারাল ভারত

ঢাকা প্রেস-

 

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হেসেখেলেই জয় পেলো ভারত। চতুর্থ দিন সকালেই টাইগারদের ৬ উইকেট তুলে নিয়ে ২৮০ রানের বড় জয় পায় স্বাগতিক ভারত।

প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৯ রানে। ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। পাহাড়সম এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও অশ্বিনের তোপে ভেঙে পড়ে বাংলাদেশের টডঅর্ডার। তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে দিন শেষ করে সফরকারীরা।

চতুর্থ দিন সকালে স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করতেই আউট হন সাকিব, ভাঙে শান্ত-সাকিবের ৪৮ রানের জুটি। এরপর আর ১১ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন লিটন। উইকেটে থিতু হতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১০ বলে ৮ রান করে জাদেজার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। বাকীরাও কেউ দুই অঙের সংখ্যায় পৌছাতে পারেনি। ২৩৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ২৮০ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।