মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিষদের অভিষেক ও বিদায়ীদের সংবর্ধনা

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিষদের অভিষেক ও বিদায়ীদের সংবর্ধনা

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-

 

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) নবনির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান এবং ২৫তম নির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউটের কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিষদের অভিষেক ও বিদায়ীদের সংবর্ধনা


 

অনুষ্ঠান সন্ধ্যা ৬টার দিকে শুরু হয়। এতে নবনির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদ, বিদায়ী ২৫তম নির্বাহী পরিষদ, সাবেক সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন মেয়াদের নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ এবং বাস্থই নির্বাচন ২০২৪–এর নির্বাচন কমিশনারবৃন্দসহইনস্টিটিউটের সাধারণ স্থপতি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
 

এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ২৬তম নির্বাহী পরিষদের সদস্যদের শপথ পাঠ করান।
 

অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক স্থপতি খান মো. মাহফুজুল হক জগলুলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিদায়ী ২৫তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বক্তব্য দেন। তার বক্তব্যের পর ২৫তম নির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক দেওয়ার মাধ্যমে বিদায় সংবর্ধনা জানানো হয়। বাস্থই নির্বাচন ২০২৪–এর নির্বাচন কমিশনারদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।
 

নবনির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর বিশেষ বক্তব্য দেন স্থাপত্য অধিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার।
 

এরপর নবনির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। এই পর্যায়ে আদিলুর রহমান খান বক্তব্য দেন। বক্তব্যে তিনি দেশের নির্মাণ শিল্প খাত উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে এবং আবাসন খাত মধ্যবিত্তের হাতের নাগালে নিয়ে আসতে স্থপতিদের প্রতি আহ্বান জানান।
 

বাস্থইর সাধারণ সম্পাদক স্থপতি মাসুদ উর রশিদ অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।