রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৮:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিলো: বাংলাদেশে বন্যার আশঙ্কা

ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিলো: বাংলাদেশে বন্যার আশঙ্কা

ঢাকা প্রেস নিউজ


ভারতের বিহার ও ঝাড়খণ্ডে ভয়াবহ বন্যার জেরে ফারাক্কা বাঁধের সমস্ত ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার আশঙ্কা আরও বেড়েছে।

 

২৬ আগস্ট সোমবার থেকে বাঁধের গেট খুলে দেওয়া শুরু হয়। প্রতিদিন প্রায় ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করছে। ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পানি বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি হয়েছে।
 

ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা বাংলাদেশকে এই বন্যা পরিস্থিতি সম্পর্কে আগেই অবহিত করেছে। তবে বাংলাদেশের অনেক অঞ্চলেই ইতিমধ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
 

ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানিয়েছেন, বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে বাঁধে পানির চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে বাঁধের সুরক্ষা নিশ্চিত করার জন্য সমস্ত গেট খুলতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান যে, নেপাল থেকে পাহাড়ি ঢল না নামলেও, বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল।
 

বাংলাদেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে বন্যার কবলে পড়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনেকে প্রাণ হারিয়েছে। বাংলাদেশের কিছু অংশে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খোলার কারণেও বন্যার তীব্রতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে, বাংলাদেশে বন্যা মূলত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই হয়েছে।
 

ফারাক্কা বাঁধের গেট খোলা বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধকে আরও তীব্র করে তুলতে পারে।