শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে আটক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর

ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে আটক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর

ঢাকা প্রেস নিউজ

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘুষ গ্রহণের সময় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ, সোমবার তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
 

আটকরা হলেন- উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান এবং অডিটর মো. হান্নান। দুদক জানায়, তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে একটি ফাঁদ মামলা পরিচালনা করা হয় এবং ঘুষ গ্রহণের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
 

জানা গেছে, অভিযোগকারী মো. আব্দুল হামিদ, একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী, ৫ ফেব্রুয়ারি উপজেলার গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অবসরকালীন সুবিধা প্রাপ্তির জন্য উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। পরে, সেখানে কর্মরত অডিটর মো. হান্নান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তবে, পরবর্তীতে ২২ হাজার টাকায় সমঝোতা হয়।
 

এই ঘটনায় আব্দুল হামিদ বিষয়টি দুদক ঠাকুরগাঁও কার্যালয়ে জানালে, দুদক একটি ফাঁদ মামলা পরিচালনা করে ঘুষ গ্রহণের সময় মো. হান্নানকে হাতেনাতে আটক করে। একই সময়ে, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামানকেও আটক করা হয়।
 

দুদক জানিয়েছে, এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।