রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৯:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানসহ মন্দিরে হামলা এবং প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

 

শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কুড়িগ্রাম জেলার সচেতন হিন্দু সমাজের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

 

শুরুতে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার এলাকায় মিলিত হয়ে সমাবেশ করেন। 

 

সংখ্যালঘুদের নিপীড়ন ও লুট বন্ধে বরিশালে সমাবেশসংখ্যালঘুদের নিপীড়ন ও লুট বন্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

 

এ সময় হিন্দু ধর্মাবলম্বী নেতারা তাদের ধর্মের মানুষজনের উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন বন্ধ করার দাবি জানান।