মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫৩:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

লালমাটিয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

লালমাটিয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রাজধানীর লালমাটিয়ায় আজ বুধবার সকালে গৃহবধূ তামান্না ইসলামকে (৩৪) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় জড়িত অভিযোগে তামান্নার স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে। পুলিশ বলেছে, হেলাল আবাসন নির্মাণ ব্যবসায়ী। তিনি স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন।

পারিবারিক সূত্র জানায়, তামান্না সপরিবার লালমাটিয়া বি ব্লকে তাঁর বাবার বাসায় থাকতেন। তাঁর স্বামী হেলালউদ্দিন তাঁদের সঙ্গে থাকতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তামান্নাকে ওই বাসা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।