রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:২৯:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বিক্ষোভরত পুলিশ সদস্যরা: চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন চলছে

বিক্ষোভরত পুলিশ সদস্যরা: চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন চলছে

ঢাকা প্রেস নিউজ


চাকরি বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ চাকরিচ্যুত পুলিশ সদস্য। গত রোববার দুপুর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

 

বিক্ষোভরত পুলিশ সদস্যরা: চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন চলছে


বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হওয়া এই পুলিশ সদস্যরা দাবি করেন যে, তারা বিভাগীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও চাকরি ফিরে পাননি। তাদের দাবি, এক দফা এক দাবি, নির্বাহী আদেশে তাদের চাকরি বহাল করা হোক।
 

আন্দোলনকারীরা সদর দপ্তরের সামনের সড়কের দুই লেন বন্ধ করে বিক্ষোভ করলেও পুলিশ প্রধান বা অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাদের কোনো বৈঠক হয়নি।