সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গরমে ক্লান্তি দূর করে আখের রস, শরীরে আনে সতেজতা

গরমে ক্লান্তি দূর করে আখের রস, শরীরে আনে সতেজতা

অনলাইন ডেস্ক:-

 

তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে, আর এই গরমে সুস্থ থাকতে হলে চাই পর্যাপ্ত পানি ও পুষ্টিকর পানীয়। গ্রীষ্মকালীন একটি উপকারী পানীয় হলো আখের রস। এটি শুধু সুস্বাদুই নয়, বরং শরীরের জন্য দারুণ উপকারিও।
 

তাৎক্ষণিক শক্তি জোগায়

আখের রসে থাকা প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম ও ক্যালসিয়াম শরীরে শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে। গরমে এটি শরীরকে দ্রুত হাইড্রেটেড রাখে ও মেজাজ ভালো করে।
 

রক্তাল্পতা কমায়

আখের রসে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে।
 

হজমে সহায়ক

এতে থাকা পটাশিয়াম ও ফাইবার হজমশক্তি বাড়ায়, পেটের পিএইচ ব্যালান্স ঠিক রাখে এবং হজমের রস নিঃসরণে সাহায্য করে।
 

জন্ডিস প্রতিরোধে কার্যকর

আয়ুর্বেদের মতে, জন্ডিসে আখের রস খুবই উপকারী। এটি লিভার পরিষ্কার করে ও শরীর থেকে টক্সিন বের করে দেয়।
 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আখের রসের প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, যা গরমকালে সংক্রমণ থেকে রক্ষা করে।
 

হাড়কে করে মজবুত

এই রসে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড়ের গঠন মজবুত করে এবং বাতের ব্যথার মতো সমস্যায় উপকারে আসে।