বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৭:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

রোহিঙ্গাদের স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রস্তাব থেকে সরে দাঁড়াল জামায়াত

রোহিঙ্গাদের স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রস্তাব থেকে সরে দাঁড়াল জামায়াত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন দেশ গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি ঢাকার একটি হোটেলে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এই প্রস্তাবের কথা জানিয়েছিলেন।
 

তবে পরদিন, সোমবার, এক বিবৃতিতে তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। বিবৃতিতে ডা. তাহের বলেন, "আমি মূলত বলতে চেয়েছি, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার প্রয়োজন রয়েছে। আমার বক্তব্যের কারণে কোনো ভুল বোঝাবুঝি হলে এই বিবৃতির মাধ্যমে তা নিরসন হবে বলে আশা করি। এটিই বাংলাদেশ জামায়াতের অবস্থান।"
 

এর আগে রবিবারের ব্রিফিংয়ে ডা. তাহের জানিয়েছিলেন, জামায়াত আরাকানে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ এলাকায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছে এবং চীনের সহায়তায় এ বিষয়ে অগ্রগতি সম্ভব। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে চীনের গভীর সম্পর্ক থাকায় এ বিষয়ে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে উপস্থিত চীনা প্রতিনিধিরা জানান, জামায়াতের প্রস্তাব চীনা সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।