মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:০৪:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

দুই দিনে ঢাকা থেকে ৫৯২৬ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা

দুই দিনে ঢাকা থেকে ৫৯২৬ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা

ঢাকা প্রেসঃ পবিত্র হজব্রত পালনের জন্য গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে ঢাকা থেকে মোট ৫ হাজার ৯২৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ার এই তিনটি এয়ারলাইন্সের মোট ১৫ টি ফ্লাইটে করে এসব হজযাত্রী জেদ্দা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

 

রাজধানীর আশকোনা হজ অফিসের পরিচালক মো. কামরুজ্জামান জানিয়েছেন যে, এবার সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত সকল হজযাত্রীদের জন্য আলাদা লাইন ও কাউন্টার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে তাদের দ্রুত ও সহজে বিমানবন্দরে প্রবেশ ও প্রস্থান করতে সুবিধা হবে,এছাড়াও, হজযাত্রীদের জন্য বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আশকোনা হজক্যাম্প এলাকায় যত্রতত্র দোকান বসে থাকায় হজযাত্রী ও তাদের স্বজনদের চলাচলে বিঘ্ন ঘটছে। ফুটপাত দখল করে থাকা হকারদের কারণে তাদের আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে,হজ অফিসের পরিচালক মো. কামরুজ্জামান বলেছেন, হজ মৌসুম শুরুর আগেই হকারদের দোকান উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।