রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:১১:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ

মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ

শনিবার (২৪ আগস্ট) শনিবার (২৪ আগস্ট) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ

ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। আর সর্বশেষ মেট্রো ছাড়া হবে রাত ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। এখান থেকে সর্বশেষ মেট্রো ছাড়বে রাত সোয়া ৯টায়। প্রতি ১০ মিনিট, ৮ মিনিট, ১২ মিনিট পরপর ছাড়া হবে মেট্রোরেল।


এর আগে ডিএমটিসিএল জানায়, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে। রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।


উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।