বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

পিরোজপুরে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দুটি ঘরে ডাকাতি

পিরোজপুরে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দুটি ঘরে ডাকাতি

পিরোজপুর প্রতিনিধি:-

 

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে গভীর রাতে দুটি ঘরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে গাজী ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।
 

ভুক্তভোগী গাজী মো. ফিরোজ জানান, ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল সিঁধ কেটে এবং জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর প্রতিটি রুমে তাণ্ডব চালিয়ে আনুমানিক ৪ লাখ ১৫ হাজার টাকা নগদ, ২ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুট করে নেয়।
 

ঘটনার পরপরই পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, "দুটি ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের তথ্য পাওয়া গেছে। দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
 

এদিকে, গাজী ওমর ফারুক অভিযোগ করেন, সম্প্রতি তাদের এলাকায় একটি আওয়ামী লীগের মিটিং চলাকালে পুলিশ কয়েকজন নেতাকে আটক করে। ওই সময় তিনি বাড়িতে ছিলেন এবং পুলিশকে খবর দিয়ে সহযোগিতা করেন। এরপর থেকেই তার পরিবার বিভিন্ন হুমকির মুখে পড়ে। ডাকাতির সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন বলে জানান।