জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের উচ্চমাত্রার কারণে ত্বক ও চোখ হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে জন্ডিস বলে। জন্ডিস নিজে কোনো রোগ নয়, এটি রোগের উপসর্গ। তীব্র গরমের সময় জন্ডিসের উপসর্গ বাড়ে।
লক্ষণ
জন্ডিসের সঙ্গে আর কী কী লক্ষণ থাকবে তা নির্ভর করে জন্ডিস হওয়ার কারণের ওপর। হেপাটাইটিস রোগে জন্ডিসের পাশাপাশি দেখা দেয়—
-
ক্ষুধামান্দ্য
-
অরুচি
-
বমি ভাব
-
জ্বর জ্বর অনুভূতি
-
মৃদু বা তীব্র পেট ব্যথা
-
প্রচণ্ড দুর্বলতা







