বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৪০:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় লাক্সারিয়াস রিয়েল এস্টেট লিমিটেডের দিনব্যাপী কর্মশালা

ঢাকায় লাক্সারিয়াস রিয়েল এস্টেট লিমিটেডের দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার:


রাজধানী ঢাকায় লাক্সারিয়াস রিয়েল এস্টেট লিমিটেডের উদ্যোগে একটি দিনব্যাপী বিজনেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকালে দৈনিকবাংলা মোড়ের টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত হোয়াং কিচেনে কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু মুছা। বিশেষ অতিথি ছিলেন ফিনান্স ডিরেক্টর মোহাম্মদ কামাল ঢালী এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া।

ওয়ার্কশপে ট্রেইনার হিসেবে আলোচনা করেন এম.ইউ আইটির সিইও মাঈনুদ্দীন। তিনি অংশগ্রহণকারীদের ব্যবসায়িক কৌশল, আধুনিক মার্কেটিং ধারণা এবং রিয়েল এস্টেট খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।