বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪১:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

সুবিধামতো সময়ে যেকোনো দলে যোগ দিতে পারি: আসিফ মাহমুদ

সুবিধামতো সময়ে যেকোনো দলে যোগ দিতে পারি: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক :-

 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে সুবিধামতো সময়ে তিনি যেকোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন।
 

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এ মন্তব্য করেন।
 

তিনি বলেন, "এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে, আমি নিজের জন্য সেরা বিকল্পই বেছে নেব। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হব—এমন কোনো সিদ্ধান্তও নেই।"
 

জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, "এতে মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে, আমরা যেন দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে এখনো কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়নি। কখন যুক্ত হব, তাও অনিশ্চিত।"
 

নিজের সম্পদের হিসাব জমা না দেওয়ার বিষয়ে তিনি জানান, ছাত্র অবস্থায় আয়কর রিটার্ন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) না থাকায় সম্পদের হিসাব জমা দেননি। তবে আগামী বছর থেকে আয়কর রিটার্ন দাখিল করে সম্পদের হিসাবও জমা দেবেন বলে জানান আসিফ মাহমুদ।