বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৪০:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ

টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার ও সনদ বিতরণ

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. ওয়াকিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহিরুল হক বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সাহিত্যকণ্ঠ পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল এবং সরকারি সা’দত কলেজের লাইব্রেরিয়ান মো. আরিফ হোসেন মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান (পদোন্নতিপ্রাপ্ত) আরজিনা ইসলাম এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রভাষক তাপস চন্দ্র সরকার।

জেলা সরকারি গণগ্রন্থাগারের কেয়ারটেকার শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।