রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৯:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সারাদেশে পুনরায় চালু হল ৫৩৮টি থানার কার্যক্রম

সারাদেশে পুনরায় চালু হল ৫৩৮টি থানার কার্যক্রম

ঢাকা প্রেস নিউজ


শনিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে ৫৩৮টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

 

বিস্তারিত জানা যায়, আজ শনিবার বিকাল ৩টা পর্যন্ত সারাদেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর মধ্যে রয়েছে ১১০টি মেট্রোপলিটন থানার ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার ৪৫৪টি।
 

উল্লেখ্য, গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছিল।

 

শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় দেশব্যাপী ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলে অনেক প্রাণহানি ও সম্পত্তি লুটপাটের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দেশের সকল থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।