মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণ

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ;চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

জেলায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখা।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা শহরের বড় ইন্দারা মোড়স্থ ব্যাংকের শাখা অফিসকক্ষে প্রায় দুই শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাঃ হযরত আলী।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশান বিপুল কুমার পাল, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ বোরহান উদ্দিন সহ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।