বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

ভোলায় বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ভোলায় বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ভোলা প্রতিনিধি:-

 

ভোলার চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি চালকদের হাতে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। রোববার (২৭ এপ্রিল) বিকেল থেকে ভোলা-চরফ্যাশন মহাসড়কে শুরু হয়েছে এই ধর্মঘট।
 

ধর্মঘটের কারণে সোমবার ভোলার বীরশ্রেষ্ঠ বাস টার্মিনাল থেকে কোনো বাস অভ্যন্তরীণ কিংবা দূরপাল্লার রুটে ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট ছোট যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
 

ভুক্তভোগী যাত্রীরা জানান, বাস চলাচল বন্ধ থাকায় দ্বিগুণ ভাড়া গুনে তাদের যাত্রা করতে হচ্ছে, একইসঙ্গে সময়ও লাগছে বেশি।
 

এদিকে শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাস শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা অন্যান্য যানবাহনের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
 

ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানিয়েছেন, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। পাশাপাশি তিনি মহাসড়কে সব ধরনের থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিও জানিয়েছেন।