বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্তে দুদককে অনুরোধ উপদেষ্টা আসিফের

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্তে দুদককে অনুরোধ উপদেষ্টা আসিফের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
 

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
 

পোস্টে আসিফ মাহমুদ সজীব লেখেন, মোয়াজ্জেম হোসেনের বিষয়ে গুঞ্জন, গুজব না কি সত্য— তা নিশ্চিত করতে দুদককে অনুসন্ধানের অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে এবং মোয়াজ্জেমের পদত্যাগের ঘটনাকে ‘অপসারণ’ হিসেবে প্রচার করা হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য বা ব্যক্তিগত সাক্ষ্য ছাড়াই অনুমাননির্ভরভাবে গণমাধ্যমে বিচারপ্রক্রিয়া চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 

আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, কিছু সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পেরেছেন, তাদের ওপর নির্দিষ্ট কিছু খবর প্রকাশের জন্য চাপ ছিল। তিনি বলেন, যদি প্রতিবেদনগুলি প্রকৃত তথ্যের ভিত্তিতে হতো, তাহলে সমস্যা ছিল না; কিন্তু তথ্য-উপাত্তহীন মনগড়া বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা দৃষ্টিকটু লেগেছে।
 

পোস্টের শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুদকের অনুসন্ধানের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে।
 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় সরকার এবং এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।