রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৭:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বন্যায় বিধ্বস্ত কুমিল্লা: হারিয়ে যাওয়া স্বপ্ন, ভাসমান দুঃখ

বন্যায় বিধ্বস্ত কুমিল্লা: হারিয়ে যাওয়া স্বপ্ন, ভাসমান দুঃখ

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ


কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকা। এক সময়ের সবুজ ফসলি জমি, আজ পানির বিশাল বিস্তার। বন্যার তাণ্ডবে স্বপ্ন ও সম্পদের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে গ্রাম।

 

মো. আল আমিন নামের এক বাসিন্দা তার সব সঞ্চয় হারিয়েছেন। ঘরের স্বর্ণালঙ্কার, জমির দলিল সবই পানির সঙ্গে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, "দুর্গতির কথা বলে শেষ করা যাবে না।"
 

আমিনুল ইসলাম নামে আরেক কৃষকের দুই কানি জমির ধানের চারা পানিতে ডুবে গেছে। তিনি হতাশ হয়ে বলেন, "যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আমাদের সব শেষ হয়ে গেল।"
 

রোবেল মিয়া নামের এক দিনমজুরের পরিবারও বন্যার কবলে পড়েছে। ঘরের সঙ্গে সব কিছু হারিয়ে তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, "ঘরটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। খুবই দুশ্চিন্তায় আছি।"
 

কুমিল্লা জেলার প্রায় ১০ লাখ ৫০ হাজার মানুষ বর্তমানে বন্যাকবলিত। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। মানুষের দুর্ভোগের শেষ নেই।