মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

তারেক রহমান: নির্বাচনই জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায়

তারেক রহমান: নির্বাচনই জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায়

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "নির্বাচনই জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায়।" তিনি শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন।
 

তারেক রহমান বলেন, "নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা মানে পরাজিত ফ্যাসিস্টদের সহায়তা করা।"
 

তিনি আরও বলেন, "নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি অবশ্যই স্বাগত জানাবে। তবে, যদি কেউ রাষ্ট্রীয় বা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক দল গঠন করতে যায়, তবে জনগণ তা মেনে নেবে না।"
 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, "একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সবকিছু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে পরিচালিত হয়। সুতরাং, কোনো কিছু শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখা বা ঊর্ধ্বে রাখা উচিত নয়। বরং, রাজনীতিকেই শুদ্ধ করা প্রয়োজন। রাজনীতি শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি।"
 

তারেক রহমান জানান, বিএনপি রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে ৩১ দফা সংস্কার কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করেছে। তিনি বলেন, "যদি জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, তবে প্রতিটি সংস্কার কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।"
 

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেক নেতা।