বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায় প্রমাণিত হলে ব্যবস্থা: আইজিপি

মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায় প্রমাণিত হলে ব্যবস্থা: আইজিপি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

নিরীহ কাউকে হয়রানি করা যাবে না এবং মামলা দায়ের হলেই গ্রেপ্তারের কোনো বিধান নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, কেবল তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

আজ দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 

আইজিপি জানান, ৫ আগস্টের ঘটনার পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মূল আসামির পাশাপাশি নিরীহ মানুষদেরও মামলায় আসামি করছে। বিষয়টি পুলিশের নজরে রয়েছে। তিনি বলেন, ‘‘কেবলমাত্র তদন্তে দায়ভার প্রমাণিত ব্যক্তির বিরুদ্ধেই ওয়ারেন্ট অব অ্যারেস্ট চাওয়া হবে এবং গ্রেপ্তার কার্যক্রম চালানো হবে।’’
 

মিথ্যা মামলা প্রতিরোধে পুলিশের আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরে আইজিপি বলেন, ‘‘কেউ অভিযোগ করলে পুলিশকে তা মামলা হিসেবে রুজু করতে হয়। মামলা সত্য নাকি মিথ্যা, তা প্রাথমিকভাবে যাচাই করার সুযোগ পুলিশের নেই। তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এবং তদন্তের ভিত্তিতে কেবল সত্য অংশটুকু আদালতে উপস্থাপন করা হয়।’’
 

তিনি আরও জানান, ‘‘পাঁচ আগস্টের পর দেখা গেছে, কিছু অসাধু ব্যক্তি অন্যদের কাছ থেকে অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানির উদ্দেশ্যে মাত্র পাঁচ-দশজনের অপরাধের সঙ্গে তিন শতাধিক নিরীহ মানুষের নাম জড়িয়ে মামলা করছে। এমন একটি ঘটনার উদাহরণ গতকালও ঘটেছে।’’
 

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় কতজন পুলিশ কর্মকর্তা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন—এ বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
 

মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি জানান, তদন্ত শেষে যদি প্রমাণিত হয় যে অভিযোগ মিথ্যা, তাহলে বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।